অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 12 9 2021 রোজ রবিবার সকাল 10 টায় ষষ্ঠ, সোমবার সপ্তম, মঙ্গলবার অষ্টম, বুধবার নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরিহিত অবস্থায় মাস্ক পরিধান করে স্বাস্থ্য বিধি অনুসরণ করে বিদ্যালয় আসার জন্য বলা হলো ৷ উল্লেখ্য এসএসসি পরীক্ষার্থী 2021 ও 2022 শিক্ষার্থীদের বলা হচ্ছে তাদের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহের প্রতিদিনই ক্লাসে উপস্থিত হয়ে ক্লাসে অংশগ্রহণ করতে হবে স্বাস্থ্যবিধি মেনে ৷ পরিবারের কোন সদস্যের সর্দি কাশি জ্বর ইত্যাদি উপসর্গ থাকলে তার বিদ্যালয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।
বিদ্যালয় কর্তৃপক্ষ